যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের জেলা-উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মোনাজাত, বিশেষ প্রার্থনা, অসহায়দের মধ্যে খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এউপক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যার পেছনে যারা ছিল সেসব কুশিলবদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তারা আজ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা বারবার […]