চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২

অনলাইন ডেস্ক

৫ নভেম্বর, ২০২৬ | ৬:২৭ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
 
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও উপসর্গে এক হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৬৭ জন মারা গেছে।
 
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন ও চট্টগ্রাম বিভাগে দুইজন মারা গেছে।
 
একই সময়ে ৬৯ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪ হাজার ২১৯ জন।
 
এছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ৩২৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৩৫ হাজার ৪৭৫ জন।
 
পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন