শীতের আগমনী বার্তা কিংবা বিভিন্ন ধর্মীয় ও পারিবারিক উৎসব-পার্বণে তিলের নাড়ু একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার। সাদা তিল ও আখের গুড়ের মিশ্রণে তৈরি এই মিষ্টি খাবারটি যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব অল্প সময়ে কীভাবে ঘরেই পারফেক্ট মচমচে তিলের নাড়ু তৈরি করবেন, তার সহজ ও সঠিক উপায় নিচে দেওয়া হলো।
উপকরণ
সাদা তিল: ১৫০ গ্রাম
আখের গুড়: ২০০ গ্রাম
পানি: পরিমাণমতো
১. মোটা তলাযুক্ত কড়াইয়ে তিল হালকা করে ভেজে নিতে হবে।
২. তিল থেকে সুন্দর ঘ্রাণ এলে তা নামিয়ে ফেলুন।
৩. গুড় আর পানি একসঙ্গে কড়াইয়ে জ্বাল দিন।
৪. গুড়ে আঠালো ও চ্যাটচ্যাটে ভাব আসলে তিল দিয়ে দিন এর মধ্যে।
৫. এ সময় চুলা বন্ধ রাখুন।
৬. এবার নামিয়ে গরম অবস্থায় নাড়ু আকারে বানিয়ে ফেলুন।
পূর্বকোণ/নুসরাত


















