চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলীতে আবাসিক হোটেলে অভিযান, ৭ নারী-পুরুষ আটক

কর্ণফুলীতে আবাসিক হোটেলে অভিযান, ৭ নারী-পুরুষ আটক

কর্ণফুলী সংবাদদাতা

৫ নভেম্বর, ২০২৬ | ১১:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ‘অসামাজিক কার্যকলাপে’ লিপ্ত থাকার অভিযোগে সাতজন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাতে মইজ্জ্যারটেক এলাকার ‘হোটেল রাফা’ নামের ওই আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে দুজন নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন। তাঁদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে; সত্যতা পাওয়া গেলে তাঁদের ছেড়ে দেওয়া হবে। তবে বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ জানান, একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সাতজন নারী-পুরুষকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট