চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ জনের কারা ও অর্থদণ্ড

টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ জনের কারা ও অর্থদণ্ড

টেকনাফ সংবাদদাতা

৫ নভেম্বর, ২০২৬ | ৮:১৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ইয়াবা সেবনের অপরাধে এক রোহিঙ্গা ও স্থানীয় তিন বাসিন্দাসহ চারজনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে টেকনাফের ২৪ নম্বর লেদা শরণার্থী ক্যাম্পের ‘এফ’ (এলএমএস) ব্লকে এ অভিযান পরিচালনা করে লেদা এপিবিএনের একটি রাত্রিকালীন মোবাইল টহল দল।
 
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালী এলাকার আব্দুল জলিল (৩৮), সৈয়দ নূর (৩৫) ও মো. ইছহাক (৪২)। অপরজন রোহিঙ্গা নাগরিক শাহ আলম (৩০), যিনি লেদা ক্যাম্পের ২৪ নম্বর ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লেদা এপিবিএন ক্যাম্পের রাত্রিকালীন মোবাইল টহল দল ক্যাম্পের এফ ব্লকে টহল দেওয়ার সময় স্থানীয় আব্দুল জলিলের বসত-শেডের পাশে একটি পরিত্যক্ত ঘরে কয়েকজনকে ইয়াবা সেবন করতে দেখে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে টহল দল চারজনকে আটক করে।
 
পরে ঘটনাস্থল তল্লাশি করে ভাঙা ইয়াবার গুঁড়ো, চারটি অক্ষত ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
 
আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্প-২২-এর ক্যাম্প-ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূরের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
 
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট