চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত

অনলাইন ডেস্ক

৫ নভেম্বর, ২০২৬ | ১০:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। এসময় মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সেনাসদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এসময় ৩ জনকে গ্রেপ্তার ও ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। 

এ বিষয়ে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার বলেন, ‘পাহাড়ে জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালানো হয়েছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। অভিযানে অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে।’

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট