বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মানুষের যাতায়াত দুর্ভোগ লাঘবে একটি চাঁদের গাড়ি উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) বিকেলে মুননুয়াম পাড়া আর্মি ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে ‘সম্প্রীতি এক্সপ্রেস’ নামের গাড়িটির চাবি স্থানীয় পাড়া প্রতিনিধিদের হাতে তুলে দেন রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার।
গাড়িটি মূলত মুননুয়াম পাড়া, আরথাহ পাড়া, হ্যাপিহিল পাড়া ও বাসাত্লংপাড়াসহ মোট ১৪টি পাড়ার বম, মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি রোগীদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কাজে ব্যবহৃত হবে।
দীর্ঘদিন ধরে এই রুটে নিয়মিত কোনো যানবাহন না থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হতো স্থানীয়দের। সেনাবাহিনীর এই উদ্যোগে তাদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে বলে আশা করছেন পাড়াবাসী। গাড়িটি সঠিকভাবে পরিচালনার জন্য স্থানীয় প্রতিনিধিদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ



















