চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ আটকের পর যুবদল নেতা বহিষ্কার

মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ আটকের পর যুবদল নেতা বহিষ্কার

মিরসরাই সংবাদদাতা

৫ নভেম্বর, ২০২৬ | ৬:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ আটক সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. নওশেদ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 
 
বুধবার (৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার দপ্তর সম্পাদক আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে  জড়িত থাকার অভিযোগে সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. নওশেদ আলমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস. এ. মুরাদ চৌধুরী এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
 
এর আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার নিজ বাড়ি থেকে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ তাকে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মিরসরাই থানায় হস্তান্তর করে।
 
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস. এ. মুরাদ চৌধুরী বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠন বহন করবে না। সংগঠন পরিপন্থি কাজে কেউ জড়িত থাকলে কোনো ছাড় নেই। 
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট