আগামী ১ সেপ্টেম্বর রামগড়-সাব্রুম স্থলবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম চালুর পরিকল্পনা নিয়ে জোর প্রস্তুতি চলছে দক্ষিণ ত্রিপুরার সীমান্তবর্তী মহকুমা সাব্রুমে। বুধবার (১৬ আগস্ট) দক্ষিণ ত্রিপুরার জেলা প্রশাসক (ডিএম) সাজু ওয়াহিদ সাব্রুমে স্থানীয় সাংবাদিকদের কাছে ১ সেপ্টেম্বর ইমিগ্রেশন চালুর এ তথ্য জানান। সীমান্তের ওপারের নির্ভরযোগ্য সূত্রে এ খবর পাওয়া গেছে। সূত্র জানায়, ১ সেপ্টেম্বর ইমিগ্রেশন চালুর প্রস্তুতি নিয়ে বুধবার সাব্রুম নগর পঞ্চায়েত ভবনের কনফারেন্স হলে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক। বৈঠকে ইমিগ্রেশন কার্যালয়ের কিছু সমস্যা […]