সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর কৃষক দলের আহবায়ক মো. আলমগীর ও ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনসহ বিএনপির ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এধরনের গণ গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের ন্যায্য দাবি না মেনে উল্টো হামলা মামলা, হত্যা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। তারা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে দুজন শিক্ষার্থীসহ একজন নিরীহ লোককে […]