কর্ণফুলী থানার কেইপিজেডের খেলার মাঠে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে সোহেল মিয়া (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৪ জুলাই) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মো. সিরাজুদ্দৌল্লাহ কুতুবী এই রায় দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এডভোকেট নজরুল ইসলাম সেন্টু জানান, ৭ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সোহেল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের সময় আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে […]