চলতি বছরের ছয় মাসের বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে চমেক হাসপাতালের বিদ্যুৎ সংযোগ চালু আছে। সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টায় মেডিকেল কলেজের একাংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিডিবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. আকবর হোসেন। জানা যায়, হাসপাতালের একাডেমিক ভবনের এক অংশে বিদুৎ নেই, অন্ধকারে চলছে সেবাদান। অন্যদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারে নেই বিদুৎ। তাই এদিন গবেষকরা কাজ করতে পারেননি। […]