চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আপনার দিনটি আজ কেমন যাবে
ফাইল ছবি

আপনার দিনটি আজ কেমন যাবে

অনলাইন ডেস্ক

১৪ মে, ২০২৫ | ২:০৭ অপরাহ্ণ

পাশ্চাত্যমতে আজকের এই দিনে জন্মগ্রহণ করায় আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দৈত্যকুলগুরু শুক্রাচার্য, বুদ্ধির দেবতা বুধ ও গ্রহপিতা রবির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যারাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবেন। নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের স্বপ্ন বাস্তবায়িত হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।

 

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

আর্থিক ভিত মজবুত হয়ে উঠবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হবে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।

 

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। টাকা-পয়সা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে।

 

মিথুন [২১ মে-২০ জুন]

ডাকযোগে শুভ সংবাদ আসবে। প্রতিযোগিতায় জয়ী হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। নতুন আসবাবপত্রের পসরা সাজবে। প্রেমীযুগলের মাইলফলক হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।

 

কর্কট [২১ জুন-২০ জুলাই]

সব প্রকার অনুচিত কাজ বর্জনীয়। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। আয় বুঝে ব্যয় করুন নয়তো সঞ্চয়ে হাত পড়বে। বিষাক্ত কীটপতঙ্গের দর্শন থেকে বাঁচতে সতর্ক থাকুন। প্রতিযোগিতা বিফলে যাবে। দ্রুতগতির বাহন বর্জন করুন।

 

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

কর্ম ও ব্যবসায় প্রচুর উন্নতি করবেন। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি যানবাহন লাভের পথ খুলবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হয়ে পড়বে। স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে।

 

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আর্থিক দৈন্য কাটবে। মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক হবে। প্রেম রোমান্স বিনোদন শুভ। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে।

 

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

ধৈর্য সাহস মনোবল বাড়বে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। ক্যারিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে উঠবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। প্রেম রোমান্স বিনোদন মাইলফলক হয়ে থাকবে। শিক্ষার্থীরা মৌজমাস্তিতে কাটাবেন।

 

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

শূন্য পকেট পূর্ণ হবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ব্যবসায় প্রচুর লাভবান হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন।

 

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। কর্ম অর্থ যশ খ্যাতি আসবে হাতের মুঠোয়। নিত্যনতুন স্বপ্ন পূর্ণ হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ শুভফল প্রদান করবে।

 

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। অংশীদারদের সঙ্গে সম্প্রীতি নষ্ট হবে। অযাচিত ব্যয় বাড়তে পারে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে।

 

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে। যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। সফলতার সূর্য ফোকাস মারবে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। পাওনা টাকা আদায় হবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।

 

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। কর্মে সুনাম যশ অর্থ লাভ করবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসবে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট