চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আপনার রাশিফল: দিনটি আজ কেমন যাবে

অনলাইন ডেস্ক

৫ মার্চ, ২০২৫ | ২:৩১ অপরাহ্ণ

পাশ্চাত্য মতে আজকের এই দিনে জন্মগ্রহণ করায় আপনি মীন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ অঙ্গিরাজপুত্র বৃহস্পতি, বুদ্ধির দেবতা বুধ ও ন্যায়ের দেবতা শনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলুন। আগুন বিদ্যুৎ দ্বিচক্রযান এড়িয়ে চলুন। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। পিতা মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। নেশা মদ্য এড়িয়ে চলুন।

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের পথ খুলবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ব্যাংক ব্যালান্স ফুলেফেঁপে উঠবে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। নিত্যনতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। ঝটকা উপার্জনের পথ খুলবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে।

 

মিথুন (২১ মে-২০ জুন)

ব্যবসাবাণিজ্যে লোকসান গুনতে হবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দুর্যোগের মেঘে আচ্ছন্ন থাকবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।

 

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট)

কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। শিক্ষার্থীরা মৌজমস্তিতে কাটাবে। নেশা মদ্য থেকে দূরে থাকুন। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে। লৌকিকতা পরিহার্য।

 

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম বাস্তবায়িত হবে। প্রেমীযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে। মনের অভিলাষ পূর্ণ হবে। সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে কর্মে অমনোযোগ ও ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রতি আকৃষ্ট থাকবে।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। গৃহবাড়িও যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। কন্যা সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। গৃহ বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। বিবাহযোগ্যদের বিবাহের পথ খুলবে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট