চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে আ.লীগের গোপন বৈঠক থেকে সাবেক সভাপতি গ্রেপ্তার

কক্সবাজারে আ.লীগের গোপন বৈঠক থেকে সাবেক সভাপতি গ্রেপ্তার

মহেশখালী সংবাদদাতা

২৪ নভেম্বর, ২০২৬ | ৯:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে নজরুল ইসলাম নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মাতারবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়।

তিনি মাতারবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন

মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি গোপন বৈঠকে অভিযান চালানো হয়। এ সময় নজরুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেওয়া অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, অভিযানের সময় পালিয়ে যাওয়া ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট