চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

২৪ নভেম্বর, ২০২৬ | ৯:২০ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে একটি রিভলবার, তাজা গুলি, খালি কার্তুজের খোসা ও চাবুকসহ জাবেদ হোসেন (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাত ৩টা ২৫ মিনিটে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা শিবির এলাকায় এই অভিযান চালানো হয়।
 
অস্ত্রধারী জাবেদ হোসেন ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জোরহমানের ছেলে। এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। 
 
তিনি  জানান, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর হোয়াইক্যং শিবিরের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে অস্ত্রধারী জাবেদ হোসেনকে গ্রেপ্তার করে।
 
এ সময় তার হেফাজতে থাকা একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খালি খোসা, একটি চাবুক ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
 
পরে গ্রেপ্তার করা আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট