চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ: ৭০ কারখানায় ছুটি, বন্ধ ৩২

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ-সংঘর্ষ: ৭০ কারখানায় ছুটি, বন্ধ ৩২

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৬ | ৬:১২ অপরাহ্ণ

গাজীপুর মহানগরী ও শ্রীপুরের কয়েকটি জায়গায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একজন গার্মেন্ট শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে শ্রমিকরা প্রথমে সড়কে নেমে আসেন।

এরপর ভোগড়া, নাওজোর এলাকাতেও শ্রমিক আন্দোলন শুরু করলে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাসের শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার বলেন, সকাল থেকে শ্রীপুর ও মহানগরীর কোনাবাড়ী, জরুন এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

তিনি বলেন, এ ছাড়া গাজীপুরে সকালে ৭০টি কারখানায় ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। তাদের দাবি, ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছেন। শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর তারা লাঠিসোঁটা হাতে নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

কোনাবাড়ী থানার ওসি বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট