কক্সবাজারের পেকুয়ায় শতবর্ষী ঐতিহ্যবাহী নন্দীর পাড়া গোলদিঘির খাল দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কর্মসৃজন প্রকল্পের পাঁচ শতাধিক শ্রমিক দিয়ে খালের দখল উচ্ছেদ কাজ শুরু করা হয়।
পেকুয়া থানা পুলিশের একটি টিম নিয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বুলবুল আহমেদ, পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট, স্থানীয় ইউপি সদস্য আবু ছালেকসহ অনেকে। পরে খালে বসানো মাছ ধরার অর্ধলক্ষাধিক টাকার জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম বলেন, খাল দখল করা সম্পূর্ণ বেআইনি। দখল হওয়া খাল উদ্ধার করতে প্রশাসনের পক্ষে অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর


















