চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫১

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫১

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৬ | ৪:৫৩ অপরাহ্ণ

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা গেছে। গত ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার এ মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৮৩ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৮ জনের। মোট ১ হাজার ৩৫১ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৫৬ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৩৬১ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন হাসপাতাল ছেড়েছে।

পূর্বকোণ/প্রান্ত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট