নগরীর অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে এসআরবি-০৭। গতকাল (২৩ নভেম্বর) সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-০৭-এর একটি আভিযানিক দল বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-০৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/পারভেজ

















