চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

অবৈধ করাতকল পরিচালনা ও বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা

অবৈধ করাতকল পরিচালনা ও বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে জরিমানা

ঈদগাঁও সংবাদদাতা

২৪ নভেম্বর, ২০২৬ | ৯:০৯ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ করাতকল পরিচালনা ও বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় করাতকলের দুটি মেশিন ও প্রায় দুই লাখ ঘনফুট বালু জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার কালিরছড়া বাজার ও আশপাশের এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া করাতকল পরিচালনার দায়ে মো. শাহ আলমকে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। করাতকলের দুটি মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হাসান মিনারের জিম্মায় দেয়া হয়।

এ ছাড়া কালিরছড়া ভুতিয়ার পাড়া কানচিরা ঘোনা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কাইয়ুম উদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা প্রায় দুই লাখ ঘনফুট বালু পরবর্তীতে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট