চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

ঈদগাঁও সংবাদদাতা 

২৪ নভেম্বর, ২০২৬ | ৯:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার সামনে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে পাঁচ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
 
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, নিহতদের মধ্যে একজন চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) ও আরেকজন লামা এলাকার সাইফুল ইসলাম (২৪)। সাইফুল পটিয়া মাদরাসার শিক্ষার্থী। নিহত নারীসহ অন্যদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হয়। এ ঘটনায় পথচারীরা আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনের মৃত্যু হয়।

ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাজদার বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 
পূর্বকোণ/রাকিব/পারভেজ
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট