চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক 

২৪ নভেম্বর, ২০২৬ | ১:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ মো. খোরশেদ আলম রনি (৩৫) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
 
 
সোমবার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সীতাকুণ্ড থানার সলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সলিমপুর এলাকার মেশকাত উদ্দিন আহমেদ কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
 
গ্রেপ্তার মো. খোরশেদ আলম রনি হাটহাজারী থানার নোয়াহাট এলাকার মৃত মাহবুবুল আলমের ছেলে।
 
 
 
এসআরবি জানায়, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি দক্ষিণ সলিমপুরের ওই কলোনির ১৩ নম্বর কক্ষে অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর পৌনে ২টায় সেখানে অভিযান চালানো হয়। অভিযানের টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়। 
 
 
পরে দেহ তল্লাশি করে তার পরনে থাকা জিন্স প্যান্টের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন একটি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ম্যাগাজিনযুক্ত একটি স্টিলের বস্তু এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধার অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট