চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে ইউনিয়ন যুবলীগ নেতাসহ গ্রেপ্তার দুই

মিরসরাইয়ে ইউনিয়ন যুবলীগ নেতাসহ গ্রেপ্তার দুই

মিরসরাই সংবাদদাতা

২২ নভেম্বর, ২০২৬ | ৯:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাস বিরোধী আইনে ইউনিয়ন যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
রবিবার (২২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন।
 
গ্রেপ্তাররা হলেন- উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মো. নুরুল মোস্তফার ছেলে মো. পলাশ মেম্বার (৪৮) ও ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর হাদিফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ সাহাবউদ্দিন (৩০)। পলাশ মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য ও সাহাবউদ্দিন থানার ওয়ারেন্টভুক্ত আসামী।
 
 
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, শনিবার রাতে সরকার কর্তৃক ঘোষিত নিষিদ্ধ সংগঠনের মঘাদিয়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মো. পলাশ মেম্বারকে সন্ত্রাস বিরোধী আইনে ও থানার ওয়াররেন্টভুক্ত আসামি মোহাম্মদ সাহাবউদ্দিনকে মিরসরাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট