চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই 

পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই 

পেকুয়া সংবাদদাতা

২২ নভেম্বর, ২০২৬ | ১:০২ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ার মগনামায় একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে মগনামা ইউনিয়নের রাহাতআলী পাড়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে ওই বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
 
ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আজিজুল হক একই এলাকার নুরুল হকের ভাই। 
 
 
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে সম্পূর্ণ বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুনে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। 
 
 
পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিউল আলম জানান, সকালের দিকে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট