চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বান্দরবানের ঝরনায় নেমে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
নিহত তাহামিদুল কবির মিশকাত (১৫)।

বান্দরবানের ঝরনায় নেমে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০২৬ | ১১:০৬ পূর্বাহ্ণ

বান্দরবানে ঝরনায় গোসল করতে গিয়ে নিখোঁজ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল-কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী তাহামিদুল কবির মিশকাতের (১৫) লাশ উদ্ধার হয়েছে। 
 
 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের একটি ঝর্ণা থেকে পুলিশ ও স্থানীয়রা লাশ উদ্ধার করে। মিশকাত চট্টগ্রামের আনোয়ারার বটতলী এলাকার মামুনুল কবিরের ছেলে।
 
 
পুলিশও স্থানীয়রা জানিয়েছেন, বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ৫-৬ জন শিক্ষার্থী শৈলপ্রপাত ঝরনায় গোসল করতে যায়। গোসল শেষে অন্য শিক্ষার্থীরা ঝরণা থেকে উপরে উঠে এলেও মিশকাত নিখোঁজ হয়। পরে বন্ধুরা আশপাশে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঝরণায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সকালে পুলিশ সেনাবাহিনী সদস্য ও স্থানীয়রা ঝরনা থেকে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল-কলেজের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। 
 
 
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট