উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার তালিকাভুক্ত আসামি হানিফ (২১) নামে এক আরসা সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০ টার দিকে ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওই তরুণ ১৫ নম্বর ক্যাম্পের ১৫/ই-ব্লকের নূর আলমের ছেলে।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত ১০টার দিকে এসআরবি-১৫ এর একটি দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫ এলাকায় অভিযান চালিয়ে আয়াছ হত্যা মামলার তালিকাভুক্ত আসামি ও আরসা সদস্য হানিফকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















