চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় যুবলীগের সাবেক নেতা গ্রেপ্তার

সাতকানিয়ায় যুবলীগের সাবেক নেতা গ্রেপ্তার

সাতকানিয়া সংবাদদাতা

২২ নভেম্বর, ২০২৬ | ৯:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল গফুর (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
রবিবার (২২ নভেম্বর) সকালে সাতকানিয়া সদরের আদালত সড়ক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার আবদুল গফুর সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী।
 
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি আবদুল গফুর। সকালে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট