কক্সবাজারের মহেশখালীতে ছোট সৎ ভাইয়ের ইটের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার কুতুবজোম ইউনিয়নে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় সৎ ভাই নেছারকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে।
নিহত হাজী মহিবুল্লাহ (৬০) কুতুবজোম ইউনিয়নে খোন্দকার পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে ঘাতক নেছার পিছন থেকে বড় ভাইকে ইট দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে থেকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সৎ ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।
পূর্বকোণ/পিআর


















