চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে এবার ডেঙ্গুতে প্রাণ গেল ব্যবসায়ীর

চট্টগ্রামে এবার ডেঙ্গুতে প্রাণ গেল ব্যবসায়ীর

বোয়ালখালী সংবাদদাতা

২২ নভেম্বর, ২০২৬ | ২:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার মারা গেছেন মোহাম্মদ ইসমাইল (৪২) নামের এক ব্যবসায়ী। তিনি নগরীর আন্দরকিল্লা এলাকায় দোকানদার ছিলেন। 
 
 
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
 
 
ইসমাইল বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওলি আহমদ টিকের বাড়ির মৃত আজম আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
 
 
 
তার স্ত্রী শাহনাজ পারভীন জানান, শনিবার দুপুর ২টার দিকে হঠাৎ পেটব্যথা শুরু হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর ১৫ দিন আগে ইসমাইল জ্বরে আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করালে তার ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসা গ্রহণের পর তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন।
 
 
ইসমাইলের ভাইয়ের ছেলে মোহাম্মদ রবিউল হোসেন সুমন বলেন, রবিবার (২২ নভেম্বের) সকাল সাড়ে ১১টায় চাচার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 
 
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুর হোসেন সওদাগরের বাড়ির আম্মদ নবীর ছেলে কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তিনি নিজের মেয়েকে দেখতে দুই মাসের ছুটিতে দেশে এসেছিলেন।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট