চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ডাকসুর ভিপি সাদেক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

ডাকসুর ভিপি সাদেক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা

খাগড়াছড়ি সংবাদদাতা

২২ নভেম্বর, ২০২৬ | ১২:২২ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে।
 
 
রবিবার (২২ নভেম্বর) সাদিক কায়েমের বাবা আবুল কাশেম সওদাগর জানিয়েছেন, ফ্যাসিবাদী শক্তি রাত ৩টার দিকে অকটেন ও কেরোসিন ঢেলে তার বাড়িতে আগুন দেয়। এসময় বাড়িতে পরিবারের লোকজন ছিল। পরে এলাকাবাসী এসে তা নিভিয়ে ফেলে। 
 
 
 
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাদেক কায়েমের বাড়িতে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ নিয়ে অভিযোগ পেলে মামলা হবে।
 
 
আজ রবিবার ভোররাত সাড়ে পাঁচটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম জানান, গতকাল শনিবার দিবাগত রাতে খাগড়াছড়িতে তার বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট