কক্সবাজারের বাঁকখালী নদীতে জোয়ারের পানিতে ভেসে এল এক নারীর লাশ। পুলিশ এখনো তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার (২৬ মে) দুপুরে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নুনিয়ারছড়া এলাকায় সমুদ্রের পানিতে নারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন। স্থানীয় স্পিডবোট চালকরা জানান, রবিবার এক স্পিডবোট চালক মহেশখালী থেকে কক্সবাজার যাওয়ার পথে বাঁকখালী নদী ও […]