দুর্যোগপূর্ণ ও বৈরি আবহাওয়ার কারণে সেন্টমার্টিন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো এবং ভোট গ্রহণে কর্মকর্তারা যেতে পারেননি। ফলে আপাতত স্থগিত রয়েছে সেন্টমার্টিনে উপজেলা নির্বাচন। মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তন থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝুঁকি নিয়ে সেন্টমার্টিনের একটি এবং টেকনাফ উপজেলাসহ মোট ৬০টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। আগামীকাল বুধবার (২৯ মে) অনুষ্ঠিতব্য নির্বাচনে টেকনাফ উপজেলায় ১ লাখ ৮০ হাজার ৮০৩ জন ভোটার রয়েছে। ভোটারদের ভোটদান সুষ্ঠু সম্পন্ন করতে ৬০টি কেন্দ্রে ৫০২টি বুথ কক্ষে ৬০ জন […]