গত রাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল কক্সবাজার উপকূলে আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ঝড়ের তীব্রতায় একজন আহত হয়েছেন। বাসস্থান ও ফসলের ক্ষতি, বিদ্যুৎহীন এবং ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ মে) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড়ে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও গৃহীত কার্যক্রমের এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজারকে ৯ নম্বর বিপদ সংকেতের পরিবর্তে ৩ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পূর্বপ্রস্তুতি হিসেবে কক্সবাজার জেলায় বিদ্যমান ৬৩৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল। তন্মধ্যে ৩১টি আশ্রয়কেন্দ্রে […]