চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্র সৈকতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি জিপ গাড়ি চরে আটকে গেছে। এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি সরকারি দপ্তরের এই গাড়িটি। শনিবার (২৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে পারকি সমুদ্র সৈকতের চরে আটকে যায়। তবে গাড়ির কর্মকর্তারা সাংবাদিক পরিচয়ের পর তাদের চাকরির ক্ষতি হবে জানিয়ে ঘটনাস্থল থেকে সরে যান। গাড়ির সামনে জরুরি তেল-গ্যাস অনুসন্ধান কাজে নিয়োজিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে স্টিকার রয়েছে। গাড়িটির চালক পরিচয় দিয়ে জসিম উদ্দিন নামে এক ব্যক্তি […]