চট্টগ্রামের বোয়ালখালীতে শিশু অপহরণের ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মুক্তিপণের ৪ লাখ টাকা ও অপহরণে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টায় বোয়ালখালী থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো.আরিফুল ইসলাম। সার্কেল মো. আরিফুল ইসলাম জানান, গত ২৫ মার্চ দুপুরে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজর মোহাম্মদ বাড়ির নুরুল আজিমের ছেলে মাদ্রাসাশিক্ষার্থী মো.আফরান নুর আবির (৮) নিখোঁজ হয়। তাকে কোথাও না পেয়ে […]