চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মিঠুন দাশ (১৮) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোদারপাড় এলাকায় নিজ সেলুনের ভিতরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার হয়। মিঠুন দাশ উপজেলার রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হালিমপুর গ্রামের স্বপন দাশের ছেলে। নিহতের স্বজনরা জানান, মিঠুন দাশ সারাদিন সেলুনে কাজ করে প্রতিদিন বাড়ি ফিরে গেলেও গতকাল বুধবার রাতে বাড়ি ফিরেনি। সন্ধ্যা ৭টার দিকে মুঠোফোনে তার সাথে স্বজনদের শেষ কথা হয়। সকালে দোকান ভেতর থেকে তালাবদ্ধ […]