চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম নগর জামায়াতের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে চূড়ান্তভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকাল ৯টায় সাতকানিয়ার কেরানীহাট হোটেল সি ওয়ার্ল্ড কনভেনশন হলে সাতকানিয়া লোহাগাড়ার সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশে এই ঘোষণা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও […]