কক্সবাজারের রামুতে সোহেল (১৮) নামে টমটম চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়েছে। নিহত টমটম চালক সোহেল কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে। ররিবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটিরাস্তা নামক এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। রশিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল করিম জানান, সকালে জেটি রাস্তা এলাকায় পানি চলাচলের নালায় সোহেলের মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী। একটু পাশে একটি টমটম পড়ে থাকতেও দেখা যায়। নিহত সোহেলের বুকে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন এবং […]