চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

‎রাঙ্গুনিয়ায় বিভিন্ন মামলায় ৮ জন গ্রেপ্তার

‎রাঙ্গুনিয়ায় বিভিন্ন মামলায় ৮ জন গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা

১৪ জুলাই, ২০২৬ | ৯:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের এক বিশেষ অভিযানে মাদক, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, চুরি এবং বন মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (১৪ জুলাই) রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিআর পরোয়ানা মূলে তাদের গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন হোসনাবাদ ইউনিয়নের পেয়ার মো. পাড়ার বাসিন্দা মো. জাহেদ (২৮) ও মো. সৈয়দ হোসেন, মরিয়মনগর ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা মো. নাজিম উদ্দিন (৫৫) ও মো. জিসাদ উদ্দিন টুটুল (৩০), রাজানগর রানিরহাট বাবুলের কলোনীর বাসিন্দা মো. মানিক মিয়া, চন্দ্রঘোনা ইউনিয়নের বাসিন্দা মো. মিজান ও মো. রুবেল এবং পোমরা ইউনিয়নের লোহারপোল এলাকার বাসিন্দা মো. জসিম উদ্দিন সাকিব (২০)।

 

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ও পরোয়ানা ছিল। পুলিশের এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করার পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

‎পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট