কক্সবাজারের উখিয়ায় গৃহবধূ জদিদা আক্তার (২২) হত্যার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। গত বুধবার (১১ মার্চ) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকায় নিজ ঘর থেকে জদিদার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের দেবর নুর শাহিনকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার ও পুলিশি জিজ্ঞাসাবাদ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে দিনমজুর শফিকুল ইসলামের সঙ্গে জদিদা আক্তারের বিয়ে হয় এবং তাঁদের দুটি সন্তান রয়েছে। ঘটনার প্রায় ২০ দিন আগে শফিকুল কাজের প্রয়োজনে বান্দরবানে […]