চট্টগ্রাম সোমবার, ২০ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

সীতাকুণ্ড সংবাদদাতা

১৯ জুলাই, ২০২৬ | ৪:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে সীতাকুণ্ড সদর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের বৃদ্ধের নাম মো. নিজাম উদ্দিন (৭০)। তিনি সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের মো. আহাহামের ছেলে।

রেল পুলিশ সুত্রে জানা যায়, রবিবার সকাল ৭টার দিকে সীতাকুণ্ড রেল স্টেশনের কাছে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন বৃদ্ধ নিজাম উদ্দিন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।

 

সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ (এসআই) দীপক দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,  চট্টগ্রামমুখী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ নিহত হয়েছেন।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট