চট্টগ্রাম রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে পেয়ারা গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষার্থী নিহত

চট্টগ্রামের হাটহাজারী

গাছের পাশে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, পেয়ারা পাড়তে গিয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

হাটহাজারী সংবাদদাতা

১৯ জুলাই, ২০২৬ | ১:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে পেয়ারা পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলিফ নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ১৫ জুলাই ঘরের সামনে পেয়ারা গাছে উঠে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

নিহত আলি ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মন্দাকিনী এলাকার মোহাম্মদ শাহেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম।

স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহ চৌধুরী জানান, গত ১৫ জুলাই ঘরের সামনে গাছ থেকে পেয়ারা পাড়ার জন্য গাছে উঠে মোহাম্মদ আলিফ। পেয়ারা গাছের পাশে ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের বেশিরভাগ ঝলসে যায়। দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের লোকজন চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত ৯টায় আলী মৃত্যুবরণ করেন।

আজ (রবিবার) সকাল ১০টায় আলিফের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বকোণ/রকিব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট