চট্টগ্রাম রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সর্বশেষ:

কাপ্তাইয়ে বিএনপি নেতা নিখোঁজ, হ্রদে পাওয়া গেছে তার নৌকা

কাপ্তাইয়ে বিএনপি নেতা নিখোঁজ, হ্রদে পাওয়া গেছে তার নৌকা

১৯ জুলাই, ২০২৬ | ১:৪০ অপরাহ্ণ

রাঙামাটি জেলার কাপ্তাইয়ে মো. মাসুদ (৫৩) নামে এক বিএনপি নামে নিখোঁজ হয়েছেন। মাসুদ কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওয়ার্ড শাখা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি।

 

মাসুদের বড় মেয়ে মাইশা আক্তার তমা তার নিখোঁজ পিতার সন্ধান চেয়ে সকলের সহযোগিতা চেয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, মো. মাসুদ মুদি মালামাল বিক্রি করতে প্রতি বৃহস্পতিবার কাপ্তাই থেকে বিলাইছড়ি যেতেন। সাধারণত শুক্রবার বিকেলে কিংবা শনিবার সকালে বাড়ি ফিরে আসতেন। গত বৃহস্পতিবারও একইভাবে তিনি বাড়ি থেকে বের হয়ে নৌকা নিয়ে বিলাইছড়ির উদ্দেশে রওনা দেন। তবে গতকাল সকালেও তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যে বিকেল চারটার দিকে গর্জনটিলা এলাকায় মাসুদের নৌকাটি ভাসতে দেখা যায়। এতে চাল, ডাল, ডিম, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল ছিল।

 

কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ​গতকাল সন্ধ্যায় ফায়ার সার্ভিস বিষয়টি জানতে পারে। এরপর নৌবাহিনীর ডুবুরি দলসহ আমাদের টিম যৌথভাবে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়েছে। তবে নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান জানান, গতকাল রাত পর্যন্ত নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত নৌকা থেকে পড়ে মো. মাসুদ হ্রদের পানিতে তলিয়ে গেছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট