চট্টগ্রাম সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় জাহাজ ভাঙা শ্রমিক নিহত

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় জাহাজ ভাঙা শ্রমিক নিহত

সীতাকুণ্ড সংবাদদাতা

১৯ জুলাই, ২০২৬ | ১১:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা বাইপাস রয়েল গেট এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

 

নিহত যুবক মো. ইমন (২০) ফিরোজপুরের মঠবাড়িয়ার এলাকার মো. সালামের ছেলে বলে জানা গেছে।

 

আজ রবিবার (১৯ জুলাই) সকাল ৮টায় উপজেলার কুমিরায় বাইপাস রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল পূর্বকোণকে বলেন, মো. ইমন সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় জাহাজ ভাঙা শ্রমিক হিসেবে কাজ করতেন। সকালে কুমিরা বাইপাস রয়েল গেট এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ইমন নামে এক যুবক নিহত হয়েছেন। আমরা মরদেহ উদ্ধার করেছি। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তার ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট