চট্টগ্রাম সোমবার, ২০ জুলাই, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর খালে মিলল লাশ

কর্ণফুলীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর খালে মিলল লাশ

কর্ণফুলী সংবাদদাতা

১৯ জুলাই, ২০২৬ | ৯:৫২ অপরাহ্ণ

কর্ণফুলী উপজেলায় নিখোঁজের কয়েক ঘন্টা পর  খাল থেকে  এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে  শিকলবাহা খালের আলী হোসেন মার্কেট সংলগ্ন শিকলবাহা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত  মো. কাসেম আলী (৬০) একই উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার মৃত বাচা মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কাসেম আলী  দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। অনেক আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। তিনি স্থানীয় একটি চায়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

 

পুলিশ জানায়, রোববার সকাল থেকে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শিকলবাহা খালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করেন।

 

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন  বলেন, খাল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট