চট্টগ্রামের আনোয়ারা সাংবাদিক সমিতির (আসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক পূর্বকোণ ও কালের কণ্ঠের আনোয়ারা প্রতিনিধি হুমায়ুন কবির সুমন শাহ সভাপতি এবং দৈনিক দিনকালের প্রতিনিধি ফরহাদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সমিতির চতুর্থ বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি দৈনিক সংবাদ ও চট্টগ্রাম প্রতিদিনের প্রতিনিধি কাঞ্চন সুশীল, সহ-সভাপতি দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ইকবাল বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক ও সুপ্রভাত বাংলাদেশের প্রতিনিধি জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক দৈনিক ইনকিলাবের প্রতিনিধি জাবেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক জনবানী ও আজকের চট্টগ্রামের প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক মানবজমিনের প্রতিনিধি মোহাম্মদ রিয়াদ এবং দপ্তর সম্পাদক দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি নুরুল কবির।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন নিউজ২১-এর প্রতিনিধি রূপন দত্ত, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি এনামুল হক নাবিদ এবং দৈনিক দেশ রূপান্তর ও চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি জাহেদুল হক। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি রতন কান্তি দাশ এবং দৈনিক আমার বার্তার প্রতিনিধি সাইদুর রহমান রনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের প্রতিনিধি নেজাম উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আনোয়ারায় বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার চর্চা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে কার্যকর ভূমিকা রাখবেন। তিনি বলেন, সিনিয়র সাংবাদিকরা আগের মতোই নবীন সাংবাদিকদের পাশে থাকবেন। পাশাপাশি আনোয়ারা সাংবাদিক সমিতি ভবিষ্যতেও মফস্বলের সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে একটি আদর্শ ও অনুসরণীয় সংগঠন হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পূর্বকোণ/ইবনুর
















