চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় দেশীয় বন্দুক ও কার্তুজসহ গ্রেপ্তার ৩

রাঙ্গুনিয়ায় দেশীয় বন্দুক ও কার্তুজসহ গ্রেপ্তার ৩

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২১ জুলাই, ২০২৬ | ২:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুইটি তাজা ১২ বোর কার্তুজ ও দুইটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


‎গ্রেপ্তারকৃতরা হলেন—সরফভাটা ইউনিয়নের ওয়ার্ড সৈয়দুরখীল এজাহার মিয়া ফকিরের বাড়ির মৃত সুলতান আহাম্মদের ছেলে মো. আরিফ (২৬), একই ইউনিয়নের ১নং ওয়ার্ড বড়খোলা মিরেরখীলের মৃত মো. কামালের ছেলে মো. মনির হোসেন (২৩) ও বড়খোলা মিরেরখীলের মো. হোসেনের ছেলে মো. রাকিব (১৫)।


‎মামলার এজাহার সূত্রে জানা যায়, সরফভাটা ইউনিয়নের সৈয়দুরখীল এলাকায় ইউসুফের চায়ের দোকানের পেছনে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে; গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়।


‎তল্লাশিকালে আরিফের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, মনির হোসেনের কাছ থেকে আরও একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং রাকিবের কাছ থেকে দুইটি তাজা ১২ বোর কার্তুজ ও দুইটি ব্যবহৃত (খালি) ১২ বোর কার্তুজ উদ্ধার করে পুলিশ।


‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে পাহাড়ি এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে দক্ষিণ রাঙ্গুনিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল বলে স্বীকার করেছে।


‎এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ পূর্বকোণকে জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট