চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ৬০ লিটার চোলাই মদসহ আটক ২

টেকনাফে ৬০ লিটার চোলাই মদসহ আটক ২

টেকনাফ সংবাদদাতা

২১ জুলাই, ২০২৬ | ১:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ দুজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে আলীর ডেইল নামক স্থানে একটি অস্থায়ী চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলো-বাহারছড়া শীলখালীর এনায়েত আলীর ছেলে আব্দুল খালেক (২৩) এবং সাবরাং হাদুর ছড়ার আবুল মনসুরের ছেলে আব্দুল আমিন (২২)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ‎টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

 

তিনি জানান, আজ ভোররাতে শিলখালী হতে টেকনাফগামী একটি সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সিএনজির পেছনের অংশে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় রাখা ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় সিএনজি অটোরিকশাসহ দুজনকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ১৮ হাজার ৫’শ টাকা। আটক আসামিদের এবং জব্দকৃত দেশীয় চোলাই মদ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট