চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে কাপ্তাই জামায়াতে ইসলামীর ত্রাণ বিতরণ

পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে কাপ্তাই জামায়াতে ইসলামীর ত্রাণ বিতরণ

কাপ্তাই সংবাদদাতা

২০ জুলাই, ২০২৬ | ১১:৩৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে সাম্প্রতিক পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাপ্তাই উপজেলা শাখা।

 

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমির হারুনুর রশিদ, উপজেলা সেক্রেটারি এ বি এম সিরাজুল ইসলাম, জামায়াত নেতা মোহাম্মদ হানিফ, আমির হোসাইন, কামাল উদ্দিন ও আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও সামাজিক দায়িত্ব। দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সামর্থ্য অনুযায়ী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।

 

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট